পার্বত্য আলো
সারাদেশ প্রকাশ : ৭ নভেম্বর ২০২৬, ৫:৪০ পূর্বাহ্ন || প্রিন্ট : ২২ নভেম্বর ২০২৬, ৩:২৬ অপরাহ্ন স্টাফ রিপোর্টার

অস্ত্র-মাদকের ভাণ্ডারে পুলিশের হানা, নাইক্ষ্যংছড়িতে পিস্তল-ইয়াবা উদ্ধার

অস্ত্র-মাদকের ভাণ্ডারে পুলিশের হানা, নাইক্ষ্যংছড়িতে পিস্তল-ইয়াবা উদ্ধার
শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়ি।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়িতে থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
তবে পুলিশের উপস্থিতি টের পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায় নি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ৫ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জুমখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জুমখোলা এলাকার বাসিন্দা বুবু মার্মার বসতঘরে অভিযান চালায় নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের একটি দল। এ সময় ঘরের ভেতরে থাকা একটি ছোট গোপন কক্ষ থেকে তিন কাট তথা ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই স্থান থেকে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিও জব্দ করা হয়।
অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির বাসিন্দা বুবু মার্মা (৩৫) নামের নারী পালিয়ে যান। এরপর থেকে তাঁকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
৬ নভেম্বার (শুক্রবার) সকালে বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। এসময় সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক : প্রিয়দর্শী বড়ুয়া ভারপ্রাপ্ত সম্পাদক : নুসরাত জাহান আইন সম্পাদক : এডভোকেট ইব্রাহিম বার্তা সম্পাদক : এম. জাহিদ হাসান
প্রধান সড়ক, মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পাশে, লামা, বান্দরবান পার্বত্য জেলা।  ·  মোবাইল : ০১৮৮৯-৩৮৪৮০১  ·  ই-মেইল : parbattaalonews@gmail.com
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Parbatta Alo-পার্বত্য আলো
PDF চাইলে প্রিন্ট উইন্ডোতে Destination → “Save as PDF”, Layout → Landscape, Margins → None।  |  ফটো কার্ড = ফেসবুকের জন্য ১০৮০×১০৮০ কার্ড।